1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধোবাউড়ায় ভারতীয়কম্বলসহ গ্রেফতার  ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধোবাউড়ায় ভারতীয়কম্বলসহ গ্রেফতার  ৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম হালুয়াঘাট সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকার এর নেতৃত্বে গামারীতলা ইউনিয়নের কালসিন্ধুর বাজারে এবং দক্ষিণ রানীপুরে অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকৃত ৬৩ বস্তায় ৭৫৬ পিচ ভারতীয় কম্বল উদ্ধার সহ তিন চোরাকারবারি কে গ্রেফতার করেছে । উদ্ধারকৃত ভারতীয় কম্বল গুলোর আনুমানিক মূল্য ১১ লক্ষ ৩৪ হাজার টাকা হবে বলে মামলার এজাহারে উল্লেখ্য করা হয়েছে । এ ব্যাপারে এস আই হারুন অর রশিদ বাদী হয়ে তিন চোরাকারবারি কে অভিযুক্ত আসামি করে মামলা দায়ের করেছেন। যাহার ধোবাউড়া থানার মামলা নং – ১০ তারিখ ১২/৬/২০২৪ ইং বুধবার ঘটনার বিবরনে জানাগেছে গত ১১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় পুলিশের কাছে গোপন সংবাদ আসে গামারিতলা কালসিন্ধুর বাজারে চোরাকারবারি সোয়াইব আহম্মেদ (৩২) এর দুচালা টিনের গোডাউনে এবং দক্ষিণ রানীপুরে আঃ আজিজ খান ( সোহান) এর ধানের খলার সাথে হাফ বিল্ডিং গোডাউনে ভারত থেকে চোরাই পথে আসা প্রচুর কম্বল আনা হয়েছে । পরে ধোবাউড়া থানার ওসি চানমিয়া এ খবরের সত্যতা নিশ্চিত হয়ে হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকার কে বিষয় টি জানিয়ে এবং অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকার এর নেতৃত্বে ওসি চানমিয়া , এস আই আতাউর, এস আই জাহিদ হাসান, এস আই হারুন রশীদ, সহ সংগিয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম কালসিন্ধুর বাজারে ঘেরাও তল্লাশি অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় কম্বল গুলো উদ্ধার সহ তিন চোরাকারবারি কে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলো আঃ আজিজ খান ( সোহান) পিতা মৃত আজিজুল হক খান সাং – দক্ষিণ রানীপুর , শহিদুল হক খান (৪৭) ( শহিদুল মেম্বার ) পিতা মৃত মোসলেম উদ্দিন সাং – পশ্চিম সোহাগী পাড়া ও সোয়াইব আহম্মেদ (৩২) পিতা মোঃআঃ রশিদ মেম্বার সাং – কালসিন্ধুর উত্তর বাজার সর্ব থানা ধোবাউড়া জেলা ময়মনসিংহ। এদিকে অপর এক অভিযোগে জানাগেছে ১ নংদক্ষিন মাইজপাড়া ইউনিয়নের টিটু, টিপু, ইকবাল, মোশারফ, হারুন, এবং গ্রেফতারকৃত আজিজ খান ( সোহান) শহিদুল হক খান শহিদুল মেম্বার , সোয়াইব সহ সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল দীর্ঘদিন যাবৎ চোরাই কারবারের রাজত্ব বিরাজ করে আসছে । এরা ভারতীয় সকল প্রকার পন্য বিষেশ করে চিনি কসমেটিক, কাপড় , কম্বল জিরা এলাচি সহ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ চোরাই পথে পাচার করে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD