1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় পিকাপ গাড়ীসহ চোর চক্রের ৫ সদস্য আটক - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকায় পিকাপ গাড়ীসহ চোর চক্রের ৫ সদস্য আটক

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ২টি চোরাই পিকাপ গাড়ীসহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া  দুইটি পিকাপ গাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩-০৬-২৪) ইং তারিখ রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি পিকাপ গাড়ী চুরি করে বিক্রি করতো। থানার এসআই নিরুপম নাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিরুনিয়া এলাকা থেকে প্রথমে খায়রুল, আকরাম হোসেন বাবু ও ফারুক নামে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে শাহীন ও রুবেলকে দুইটি গাড়ীসহ আটক করা হয়।গত ২ মে রাতে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় জহিরুলের বাড়ীর উত্তরপাশে একটি পার্কিং থেকে মোঃ সাইফুল ইসলাম (৫২) ও মোঃ জহিরুল ইসলাম (৩৭) এর দুইটি পিকআপ চুরি হলে থানায় মামলা পর পুলিশ অভিযানে নামে।পরে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে চক্রের ৫ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, আমতলী এলাকার কাদিরের ছেলে মোঃ খায়রুল (২২), একই এলাকার আঃ করিমের ছেলে আকরাম হোসেন বাবু (২৫), পাগলা থানার বেলাবো এলাকার আঃ রহিমের ছেলে মোঃ ফারুক (৩০), শেরপুর সদর উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ শাহিন (৪০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আব্দুল আহাদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩৯)। এসময় তাদের কাছ থেকে নীল রংয়ের ২টি (TATA Ex 2) পিকআপ গাড়ী ও ১টি লোহার তৈরী মাস্টার চাবী জব্দ করা হয়। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD