
গত ০৭ মে সকালে ভালুকা থানাধীন কাঁচিনা গ্রামের জনৈক হাবিবুর রহমান শামীমের বাড়ীর উত্তর পাশের ধানক্ষেতে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ ।
ঘটনায় ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর বাবা মোঃ হাছেন থানায় অভিযোগ দায়ের করলে, মামলা রুজু হয়। ভালুকা থানার মামলা নং -১৯ তারিখ -০৭/০৫/২০২৪ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড।উক্ত মামলা রুজু হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন এর তত্বাবধানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) এর নির্দেশনায় এসআই (নিঃ) নিরুপম নাগ, বিপিএম, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা ও কং/৪৮৩ জোবায়েদ হোসেন চৌধুরীদের সমন্বয়ে একটি চৌকশ আভিযানিক টিম ঢাকা, ফরিদপুর, গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া ইং ০৮ মে, বিকাল ০৩:৩০ ঘটিকার সময় টঙ্গী রেলওয়ে ষ্টেশন থেকে উক্ত ঘটনার মূল আসামী ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮), পিতা- মৃত আজহারুল ইসলাম, মাতা- মোছাঃ সুফিয়া খাতুন, সাং- কাচিনা পশ্চিমপাড়া, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮) নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ ৮ নং জি.আর আমলী আদালত, ময়মনসিংহে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।