1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় রাস্তা পারের সময় গাড়ি চাপায় নির্মাণ শ্রমিক নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ভালুকায় রাস্তা পারের সময় গাড়ি চাপায় নির্মাণ শ্রমিক নিহত

ভালুকা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর কাঁচা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ঘটনাস্থলেই রাজু আহমেদ (৬৫) নামক এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় তার ছোট বোন লাকি আক্তারের বাসায় থেকে রাজযোগালি সহ দিন মজুরের কাজ করতো। ঘটনার দিন সকালে সিডস্টোর এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান রাজু। পরে সিডস্টোর কাঁচা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানার লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD