1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে অজ্ঞাত যাত্রীর মৃত্যু - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে অজ্ঞাত যাত্রীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈদ ফেরত ট্রেনের ভেতরে ও ছাদে প্রচণ্ড ভিড় থাকায় ইঞ্জিনের ছাদে ভ্রমণ করার সময় কেওয়াটখালি রেলব্রিজের সাথে ধাক্কা খেয়ে একজন অজ্ঞাত যাত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের ছাঁদ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল কালো জিন্সপ্যান্ট ও শার্ট।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের ছাদে ভ্রমন করার সময় একটি রেল ব্রিজের ধাক্কায় একজন যাত্রীর গুরুতর আহত হওয়ার সংবাদ পেয়ে ট্রেনের ছাঁদ থেকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহের পিবিআই এর এসআই আব্বাস আলী তালুকদার জানান, নিহত অজ্ঞাত ঐ যাত্রীর আঙ্গুলের ছাপ ম্যাচিং না করার কারণে এখনও পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD