1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত ষাটোর্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের খানারাপাড় জামে মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের খানারপাড় জামে মসজিদের মোয়াজ্জিন রহিচ উদ্দিন ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের বারান্দায় একজন বৃদ্ধকে (পাগল/ভিক্ষুক) মসজিদের বারান্দায় বসে থাকতে দেখতে পান। নামাজ শেষে মুয়াজ্জিন মসজিদের পাশেই তিনানী বাজারে যান। বাজার থেকে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পান যে, অজ্ঞাতনামা লোকটি মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় শুয়ে আছে। স্থানীয় ইউপি মেম্বার আকাবর হোসেনকে খবর দিলে তিনি ও আশপাশের লোকজন এসে দেখতে পান অজ্ঞাতনামা লোকটি মারা গেছেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে নালিতাবাড়ীতে নিয়ে আসে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন এবং লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD