1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ২

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

শেরপুর নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বুধবার(২৬ জুন) মধ্যরাত ২ঃ৪৫ মিনিটে উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া এলাকা হতে ৭৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার সমশ্চূড়া এলাকার আঃ করিমের পুত্র মোতালেব (৪৫) ও অন্যজন একই এলাকার বছি মিয়া’র ছেলে মোহাম্মদ আলী(৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় সেই এলাকায় তল্লাশি চালিয়ে ৩৫ পিস ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের (৭৫০এমএল) ভারতীয় বোতল ও ৪৪ পিস একই ব্র্যান্ডের (৩৭৫এমএল) ভারতীয় বোতল সহ সর্বমোট ৭৯ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে মোতালেব ও মোহাম্মদ আলী’কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত একজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD