1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ 

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

 নালিতাবাড়ীতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

আজ ২৮ জুন শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানায়, তারা ২৪ ঘন্টায় মাত্র দুই ঘন্টা বিদ্যুৎ পায়। ফলে প্রচন্ড গরমে জীবনমান অচল হয়ে পড়েছে। সামনের এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে পোল্ট্রি ফার্ম এর শত শত মুরগি মারা যাচ্ছে। ২৪ ঘন্টায় অন্তত ১৮ ঘণ্টা বিদ্যুতের দাবিতে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময়ে নালিতাবাড়ী সাব স্টেশনে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে। সমাবেশ শেষে ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তত ১৮ ঘন্টা বিদ্যুৎ না পেলে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহক ফজলুল করিম, মনিরুজ্জামান, খোশ মাহমুদ, ইমান আলী, সোহাগ মিয়া, খলিল মিয়া প্রমুখ৷

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD