1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অবৈধ বালু উত্তোলন, ৩০ লাখ ঘনফুট বালু জব্দ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবৈধ বালু উত্তোলন, ৩০ লাখ ঘনফুট বালু জব্দ

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

 নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনায় অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ও রামচন্দ্র কুড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে নদীর পাড় ভেঙ্গে ও নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল অসাধু কিছু বালু ব্যবসায়ী। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এতে উপজেলার, কালাকুমা, তারানী, পানি হাটা, নাকুগাঁও ব্রিজসহ ইজারা বহির্ভূত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। পরে জব্দকৃত বালু নয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকার জিম্মায় রাখা হয়। এদিকে ঘটনায় অজ্ঞাত নামা ১০ জনকে আসামি করে মামলা করা হয়।

নয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ইউএনও স্যার আমাদের জিম্মায় রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রায় ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের জিম্মায় রাখা হয়েছে। জব্দকৃত বালুর সুস্পষ্ট পরিমাণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD