1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মধ্যরাতে শতবর্ষী বটগাছ হত্যা চেষ্টা, গড়াল আদালতে - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মধ্যরাতে শতবর্ষী বটগাছ হত্যা চেষ্টা, গড়াল আদালতে

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

 শেরপুর নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের মধ্য বাজারের এক শতবর্ষী বটগাছ রাতের আঁধারে কেটে ফেলার চেষ্টা হচ্ছে । পৌর শহরের মধ্য বাজারের এই গাছটিকে টিনের বেড়া দিয়ে আবদ্ধ করে গাছটিকে একটু একটু করে কেটে ফেলা হচ্ছিল। প্রায় দুই বছরের অধিক সময় ধরে প্রাচীন এই বটগাছটিকে কেটে ফেলার নানাভাবে প্রক্রিয়া চলছিলো। খাসজমিতে থাকা এই গাছটিকে কেটে ফেলার হাত থেকে রক্ষা করতে পারছিলো না এলাকার মেয়র,ইউএনও এবং কি এলাকাবাসী পর্যন্ত। অবশেষে এই ঘটনার পানি গড়ালো আদালত পর্যন্ত।

ব্যবসায়ীদের তথ্যমতে, পৌর শহরের মধ্য বাজারের এই বটগাছটির নিচে মূলত গোলাম মোস্তফা নামক এক ব্যক্তির তেলের দোকান। তিনিই মূলত পাঁচ বছর আগে টিনের বেড়া দিয়ে এই বটগাছটিকে তার দোকানের ভিতরে আবদ্ধ করেন। ২০২২ সালে একবার এই গোলাম মোস্তফা প্রথম এই বটগাছটির ডালপালা কাটেন। পরে দোকানে আবদ্ধ থাকা গাছের গোড়া ও শিকড় পর্যায়ক্রমে কাটতে থাকেন তিনি। গাছটিকে মেরে ফেলার জন্য বিষ স্প্রে ও করা হয়। বিষয়টিকে ঘিরে প্রতিবাদ করেন এলাকাবাসী।
ব্যবসায়ীরা বলেন, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে গাছের ডাল কাটা বন্ধ করে দেন। গত তিনমাস আগে যখন পুনরায় গাছটিকে একটু একটু করে কাঁটার প্রক্রিয়া চলে ঠিক তখনি এলাকাবাসী তা উপজেলা প্রশাসনকে জানালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল ঘটনাস্থলে এসে সেই মোস্তফা’র কাছে গাছ কাটার কারন জানতে চায় এবং আইনগত ব্যবস্থা নিবে বললে, ব্যবসায়ী মোস্তফা তাড়াহুড়ো করে সেই গাছকে ঘিরে টিনের বেড়া খুলে দেয় এবং আর কখনও এই গাছ কাটবে না বলে মুচলেকা দেন।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী অরুণ চন্দ্র সরকার বলেন, গাছটি অনেক পুরাতন একটি গাছ এবং অনেক বড়। এই গাছটির কারনে সেখানকার সকল দোকানগুলোতে গরমকালে অনেক ঠান্ডা থাকে এবং প্রচন্ড ঝড় তুফানে এই গাছটি দোকানগুলো রক্ষা করে কিন্তু এখন কাটতে কাটতে প্রায় গাছটিকে মেরে ফেলা হচ্ছে। রাতের আঁধারে গাছটির ডাল কাটা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে বটগাছটির বড় একটি ডাল কেটে ফেলা হয়েছে। গাছের সেই কাটা ডালটি পার্শ্ববর্তী দোকানঘরের ওপর পড়েছে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, মেয়র ও পুলিশকে জানানো হয়। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। তিনি ওই দোকানের ওপর থেকে ডালটি সরানোর নির্দেশ দেন এবং পুনরায় গাছ কাটতে না পারার বিষয়ে সিদ্ধান্ত দেন।
এদিকে একই ঘটনার কথা শুনে গাছটিকে বাঁচাতে নবাগত ইউএনও মো. মাসুদ রানা অভিযুক্ত গোলাম মোস্তফার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে উপজেলা ভূমি কার্যালয়কে নির্দেশ দিয়েছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গাছের ডাল কাটার অভিযোগে গোলাম মোস্তফা বিরুদ্ধে ভূমি অফিসের নায়েব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, ‘আমি এই গাছের ডাল কাটি নি। দোকানে চুরির ভয়ে এই গাছসহ আমি টিনের বেড়া দিয়েছিলাম। রাতের আঁধারে কে গাছের ডাল কাটছে তা আমি জানি না।’ এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD