1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে রাস্তার পাশে পড়েছিলো ব্যবসায়ীর মরদেহ  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে রাস্তার পাশে পড়েছিলো ব্যবসায়ীর মরদেহ 

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

পুলক রায়,শেরপুরঃ শেরপুরে মোস্তাইন বিল্লাহ্ (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ পড়েছিলো রাস্তার পাশে। পরে পুলিশ নিহতের উদ্ধার করে।

মঙ্গলবার (২জুলাই)সকালে শহরের খোয়ারপাড়স্থ শেরপুর-জামালপুর সড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোস্তাইন বিল্লাহ ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী)গ্রামের মো. সামসুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোস্তাইন বিল্লাহ ভ্যানযোগে কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। সোমবার রাতে শেরপুর পৌরসভার তাতালপুর মহল্লার বাসিন্দা মুরগী ব্যবসায়ী শাহজাহানের সাথে সে তার বাড়ি থেকে শেরপুর জেলা শহরে আসে। এরপর রাতে মোস্তাইন বিল্লাহ আর বাড়ী ফিরেনি। আজ মঙ্গলবার সকালে খোয়ারপাড় এলাকার শেরপুর-জামালপুর সড়কের পার্শ্বে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ও এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহ’র লাশ উদ্ধার করে। পরে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ বলছে, নিহত মোস্তাইন বিল্লাহ’র ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো.খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, মোস্তাইন বিল্লাহ’র মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD