1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুর জেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর জেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী(প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই (বুধবার) সকালে শেরপুর জেলা শহরস্থ মাধবপুর এলাকায় উৎসব কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত উক্ত কর্মীসভায় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সহ সম্পাদক মো: মনিরুজ্জামান পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ আল-আমিন ও মহিউদ্দিন রানা।

এসময় কর্মীসভার প্রথমার্ধে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থীদের পরিচিতি পর্ব সভা অনুষ্ঠিত হয়।

এরপর, খুবই দ্রুত সময়ে শেরপুর জেলা যুবলীগের কমিটি গঠনের বিষয়ে আলোকপাত করে প্রধান অতিথি পিন্টু বলেন, আমরা প্রায় ৩০ জনের সিভি সংগ্রহ করেছি। এখান থেকে যাচাই-বাছাই করে যোগ্যদের হাতেই নেতৃত্ব দেওয়া হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের দ্রুত কমিটি করার ব্যপারে নির্দেশনা রয়েছে।

উক্ত কর্মীসভায় আহ্বায়ক পদ প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, হানিফ উদ্দীন, মো: জাকারিয়া বিশু, মো: আব্দুল মতিন, জুনায়েদ নুরানি মনি, নাহিদ হাসান, মো: মাহমুদুল হক বাবু, মো: মুরশিদুর রহমান আকন্দ।

যুগ্ম আহ্বায়ক পদ প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন মো: মাহবুবুল আলম লিমন, শোয়েব হাসান শাকিল, ইমতিয়াজ চৌধুরী শৈবাল, মো: মাসুদ রানা, সৈয়দ আব্দুল মতিন বাপ্পী, নাদিম সরকার, বদরুল হোসেন বাপ্পী, মেহেদী হাসান, মো: নুরুদ্দিন, সাজু কিবরিয়া প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD