1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৩৩ বোতল মদসহ গ্রেফতার ১ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৩৩ বোতল মদসহ গ্রেফতার ১

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী থেকে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে। সোমবার ৮ জুলাই সকাল সাড়ে নয়টায় নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মোঃ মোকসেদ আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ ।

গ্রেফতারকৃত মোঃ মোকসেদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের জনৈক হাছেন আলীর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেকের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ মোকসেদ আলীর একটি সাদা রঙের প্রাইভেটকার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়ীটির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশী করে ৭৫০ এস.এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন ব্লেন্ডারস প্রাইড ও সিগনেচার হুইস্কি নামের ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার এবং মোকসেদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলী এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে সীমান্তঘেষা এলাকা থেকে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD