
মাসুদ উল হাসান ॥
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) এলাকার বানভাসী কোন মানুষ অনাহারে থাকবে না। একদিনের জন্যও খোলা আকাশের নিচে থাকবে না তারা। এমন ঘোষনা দিয়ে জামালপুরের বকশীগঞ্জে বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ। সোমবার দিনব্যাপী উপজেলার সাধুরপাড়া ও বগারচর ইউনিয়নের নদীভাঙ্গন এলাকার মানুষের খোজঁখবর ও তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ হিসেবে চাল,ডাল,শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন। এছাড়া বন্যাকবলিত এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন নিয়মিত। সরকারিভাবে বরাদ্ধকৃত ১ লাখ টাকা ও ৩০ মে.টন চালের পাশাপাশি ব্যাক্তিগত ভাবে আরো বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তিনি।
সাধুরপাড়ায় ত্রাণ বিতরণ কালে জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ এমপি বলেন, দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জের সকল মানুষকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। তারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। বন্যায় আমার এলাকার মানুষ না খেয়ে থাকবে,বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করবে তা হতে পারে না। এই এলাকার মানুষ প্রাকৃতিক যে কোন দূর্যোগে বিপদে পড়লে মানুষ হিসেবে তাদের পাঁেশ দাড়ানো আমার ঈমানি দায়িত্ব বলে মনে করি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাড়ানোর জন্য। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কোন দূর্যোগে মানুষের পাশে থাকে এবং থাকবে। যতদিন নদীভাঙ্গন এলাকার মানুষ ঘুরে দাড়াতে না পারবে ততদিন তাদের পাশে থাকবেন বলে জানিয়ে এমপি বলেন, দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে প্রতিটি এলাকার বন্যার্ত মানুষের খোজঁখবর নেওয়ার জন্য এবং সাধ্যনুযায়ী সকলের পাশে দাড়াঁনোর জন্য। আপনারা হতাশ হবেন না। ধৈর্য্য ধরে এই দূর্যাগ মোকাবেলা করতে হবে। সেই সাথে সমাজের বিত্তশালী যারা আছেন সবাইকে বানভাসী মানুষের পাশে দাড়াঁনো আহবান জানান তিনি।
ত্রাণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার,ইউএনও অহনা জিন্নাত,সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা,প্রকল্প কর্মকর্তা মজনুর রহমান খান,ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল,ভাইস চেয়ারম্যান জহুরা বেগম,ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, রহিমা সালাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ধনাঢ্য ব্যবসায়ী রবিউল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান, ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া,যুগ্ম আহবায়ক শোয়েব আল হাসান সজল,সরকারি কে.ইউ কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।