1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাচার হচ্ছে রুগীদের বরাদ্দের মাছ মাংস - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাচার হচ্ছে রুগীদের বরাদ্দের মাছ মাংস

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাচার হচ্ছে রুগীদের বরাদ্দ্যের মাছ মাংস এমন অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিচেন বিভাগের রান্না ঘর থেকে বেসরকারি ভাবে কর্মরত আব্দুল জলিল রোগীদের নামে বরাদ্দ্ খাসীর ,মুরগীর মাংস ও বিভিন্ন ধরনের মাছ পাচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে বেসরকারী ভাবে থাকা ছকিনা ও রুমা পাচার হওয়া মাংস কিনে নিজ এলাকা দুলদুল ক্যাম্পে বিক্রী করার সময় চোরাই মাংসের দরদাম নিয়ে ক্রেতাদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনার রেস গত ২/৩ দিন ধরে দুলদুল ক্যাম্পে ব্যাপক সমালোচনা চলছে।
জানা যায়, জনৈক ব্যক্তিকে রাজী করিয়ে কাজের সুবাদে দুলদুল ক্যাম্পের ছকিনা ও রুমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টলি টানা ও রুগীদের সেবা করে প্রতিদিন বকশিস হিসেবে দেড়, দুই হাজার টাকা পায়। এর সুত্র ধরে হাসপাতালের কিচেন রুমে থাকা আব্দুল জলিলের সাথে তাদের পরিচয় হয়। আব্দুল জলিলের অনুরোধে ছকিনা ও রুমা বাকি নগদে প্রতিদিন ৬/৭ কেজি করে মাছ মাংস এনে দুলদুল ক্যাম্প ও মুক্তিযোদ্ধা আবাসন এলাকায় বিভিন্ন লোকের কাছে বিক্রী করে। চুরির মাছ মাংস এমন ঘটনা ফাঁস হওয়ার পর ক্রেতারা দাম কম দেয়ার চেস্টা করে। এ নিয়ে দুলদুল ক্যাম্পে মাছ মাংস ক্রেতা ও ছকিনা রুমার সাথে ঝগড়া শুরু হয়। ফাঁস হয়ে যায় এটা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রুগীদের বরাদ্দ্য থেকে জলিলের মাধ্যমে পাচার হওয়া মাছ মাংস। এ ব্যপারে জলিরের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD