1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অনিয়ম-দুর্নীতির অভিযোগ মাদ্রাসা সুপারের  বিরুদ্ধে, পদত্যাগের দাবিতে আলটিমেটাম  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

অনিয়ম-দুর্নীতির অভিযোগ মাদ্রাসা সুপারের  বিরুদ্ধে, পদত্যাগের দাবিতে আলটিমেটাম 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দক্ষিণ সাটিহারী ডিএস দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলামকে অপসারণের দাবিতে আলটিমেটাম দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। (০৪ মে) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মাইজবাগ বাজারে স্থানীয়দের উদ্যোগে সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এ দাবি জানান এলাকাবাসী। 

 

এদিকে রোববার অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মাতা পোষণ করে এতে অংশ নেন স্থানীয় পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা। মানববন্ধনে সুপারের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদ্রাসার এডহক কমিটি গঠনের অভিযোগসহ বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির তোলে বক্তব্য দেন, উপজেলা মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া (সাজু), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মাইজবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম হান্নান, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার ভূঁইয়া পলাশ, মাইজবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন আহমেদ।

 

এ ছাড়াও বক্তব্য দেন মাইজবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন হাসান মিঠুন, সাধারণ সম্পাদক নাইম, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, মাইজবাগ ইউনিয়ন ৭নং ওর্য়াডের মেম্বার বোরহান উদ্দিন, সাবেক মেম্বার দিন ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি নেতা মোজাহিদ, আলম, বিপুল, কামাল, সাইদুল, সজীব, রফিক, নূর ইসলাম, আনিসুর রহমান, রনিসহ স্থানীয় এলাকাবাসী।

 

এর আগে গত (২৩ এপ্রিল) অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় মো. সাইদুল ইসলাম।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বলেন, মাদ্রাসার কমিটি বিধি মোতাবেক নিয়ম মেনেই করা হয়েছে। আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে সব মিথ্যা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তের কাজ চলমান। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD