1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জ ১৩ কেজি গাঁজাসহ আটক ২ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ ১৩ কেজি গাঁজাসহ আটক ২

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন। এ-সময় গাঁজাসহ একটি গাড়ি জব্দ করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের লুতু মিয়ার ছেলে সাব্বির মিয়া (২৭) ও একই এলাকার মুখলেস আহম্মেদের ছেলে মামুন আহম্মেদ (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সহকারী পরিচালক কাউসারুল হাসান রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজার থেকে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ডেসবোর্ড থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান বলেব, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD