1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অভিভাবক নির্বাচন জানেনা অভিভাবকরা গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

অভিভাবক নির্বাচন জানেনা অভিভাবকরা গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা

মোঃ শাহজাহান কবির হিরা, ময়মনসিংহ।।
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে ১৯৮১সনে প্রতিষ্ঠিত গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের গর্ভনিং বডি গঠন কল্পে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষনা করেছেন কলেজের অধ্যক্ষ।

কিন্ত আশ্চর্যের বিষয় হলো কোন প্রকার প্রচার-প্রচারনা ছাড়াই গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা করা হয়েছে।
সুত্রে জানা গেছে ১৮ মে ২০২৫ এ অনুষ্ঠিত হবে এ অভিভাবক নির্বাচন।
এ বিষয়ে কলেজের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন তারা এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে শ্রেণী কক্ষে কোন বিজ্ঞপ্তি পায়নি।সেই সুবাদে অভিভাবকগনও কেউ কিছু জানে না।
০৬ মে দুপুর ১ টায় অভিভাবক হারুনূ রশীদ তালুকদার বলেন, আমি আজ জেনেছি অভিভাবক নির্বাচন । মনোনয়ন পত্র কিনতে এসেছি। এখন সময় ২টা ৩০মিনিট
কিন্ত নির্বাচন কতৃর্পক্ষ আমাকে মনোনয়ন পত্র দিতে পারেনি।
কলেজ সুত্রে জানা গেছে অপ্রকাশিত তফসিল ঘোষনায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল । আপত্তি গ্রহন ৩০ এপ্রিল বিকাল ৫ টা। ছুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ মে। মনোনয়ন বিতরন ৬ মে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র জমাদান ৭ মে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাচাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৮ মে বিকাল ৪টা। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১২ মে বিকাল ৪টা। ছুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে বিকাল ৪টা। ১৮ মে রবিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

৬ মে দুপুর ২ টায় কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম খান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের স্বল্পসময়ের নির্বাচন গ্রহনের অনুমতি দেওয়া প্রচার-প্রচারনা তেমন ভাবে করার সময় না পাওয়া প্রচার কম হয়েছে।
তবে তফসিল ঘোষনা করা হয়েছে।
ভোটার সংখ্যা ১৯৪৫ জন। বেলা ২টা পযর্ন্ত কেউ মনোনয়ন পত্র কিনেনি। মনোনয়ন পত্র ৩ হাজার টাকা ( অফেরতযোগ্য) ধার্ষ করা হয়েছে।
অধ্যক্ষ আরো বলেন, নির্বাচনের তফসিল নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। এসময় সাংবাদিকরা নোটিশ বোর্ড কোন নোটিশ দেখতে পায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD