1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ শহরে পালপাড়া রেললাইনে চলছে মাদকের হাটঃপুলিশ জাগবে কবে ? - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ শহরে পালপাড়া রেললাইনে চলছে মাদকের হাটঃপুলিশ জাগবে কবে ?

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ শহরের বুক ছিড়ে ভয়ে গেছে ভৈরব রেললাইন। আর এই রেললাইনের পালপাড়া অংশ আজ পরিণত হয়েছে ভয়ঙ্কর এক অপরাধের দুর্গে! দিন যায়, রাত আসে—কিন্তু পালপাড়া রেললাইনের চিত্র পাল্টায় না।

মাদক বেচা-কেনা, চুরি, ছিনতাই, নারী নিয়ে অসামাজিক কাজ ( ইচ্ছায়-অনিচ্ছায়), এমনকি ধর্ষণ—ঘটে যাচ্ছে একের পর এক। কিন্তু পুলিশ কোথায়?

এক প্রত্যক্ষদর্শী বললেন, “প্রতিদিন রাত হলেই শুরু হয় নেশাগ্রস্ত একদল অপরাধীর শাসন! তারা ৫/৭ জনের দল বেঁধে ঘোরে, পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাই করে। আর আমরা চুপচাপ দেখি—কারণ জানি, কেউ আসবে না বাঁচাতে।” শুধু তাই নয়, সম্প্রতি এক নারীর উপর ভয়ঙ্কর নির্যাতন ও ধর্ষণের ঘটনা শহরবাসীকে কাঁপিয়ে দিয়েছে। তবুও পুলিশ চুপ!

স্থানীয়দের প্রশ্ন? প্রশাসন নিষ্ক্রিয় কেন? তাদের মাঝেও কি আতংক? এখানে “নারী, শিশু, বৃদ্ধ—কারো কি আর নিরাপত্তা নেই? এখানেই বসবাস করা লোকটি জানায়, প্রতিবাদ করার সাহস আমার বা এলাকাসীর নাই। “নিজ এলাকার হয়েও যদি নিরাপত্তা না পাই, তাহলে কার কাছে যাব?” অভিযোগ আছে—ময়মনসিংহ কোতোয়ালি থানার প্রতিটি মোবাইল টিমে মাত্র ২/৩ জন পুলিশ সদস্য নিয়োজিত। এমনকি রাতে গোয়েন্দা পুলিশের (ডিবির) কোনো তৎপরতা চোখে পড়ে না! আর এই সুযোগে অপরাধীরা বেপরোয়া! চুরি-ছিনতাই তো নিত্যদিনের ঘটনা, এখন রেললাইনের পাশে তৈরি হয়েছে মাদক সেবনের আড্ডা!

আরেকজন স্থানীয় বাসিন্দার গলায় রাগ আর হতাশার মিশেল ছুড়ে বলেন: “আমরা পুলিশকে জানাই, কিন্তু তারা বলে লোকবল নেই। নিরাপত্তা নেই।

খুজ নিয়ে জানা যায়, এখানে অপরাধীদের ২/৩ টি টিম রয়েছে। এদর অনেকে স্থানীয় ও প্রভাবশালী। এরা মাদক ব্যবসা, চুরি, ছিনতাই করে।রেল লাইনের পাশেই রাখা হয় দেশীয় অস্ত্র। কারো কারো বাসায় বা গেরেজে রাখা হয়। সন্ধা হলেই এখানকার আস্থা হয় ভয়ংকর। দিনি যাদের বাবা বা অভিভাবকদের সালাম দেয়া হয়, রাতে এখানে তাদের পোলাইপান ভয়ংকর রূপে দেখা যায়।

জনগন এর প্রতিকার চায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD