1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২৩ মে ২০২৫) বাদ জুমা হেফাজতে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবানে এবং ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কাছে তাদের ৫ টি দাবি অতিদ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান, অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেবে বলে হুশিয়ার দেন। 

তাদের ৫ টি দাবি হলো ১-ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ২-বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ৩-নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, ৪-ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াক্ফ আইন বাতিল, ৫-ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহম্মদ আলী, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, মুফতি আয়াতুল্লাহ, মাওলানা নুর উদ্দিন ভূইয়া, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্যাহ কাসেমী রহমানসহ নেতৃবৃন্দ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD