1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত ৭ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত ৭

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় মাহেন্দ্রর তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন যাত্রী।

 

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তাঁর ছেলে সবুজ মিয়া (৩২), এবং দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।

 

আহতরা হলেন- সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), ও শাহীন (২০)। তাঁরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী একটি মাহেন্দ্র যাত্রী নিয়ে দত্তপাড়া এলাকায় পৌঁছালে একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা খায়। এতে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কে উঠে যায়। ঠিক সে সময় কিশোরগঞ্জগামী একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, “বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। আমি নিজে ঘটনাস্থলে আছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD