1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ নদীতে ভাসমান লাশ ও বাইপাসে মিশুক চালক হত্যার রহস্য উন্মোচন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহ নদীতে ভাসমান লাশ ও বাইপাসে মিশুক চালক হত্যার রহস্য উন্মোচন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ সদর কোতোয়ালি মডেল থানার বিদ্যাগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় যে ক্লু-লেস রহস্য তৈরি হয়েছিল, অবশেষে সেই জট খুলতে শুরু করেছে। ঘটনার দিনই পরিচয় অজানা থাকায় নিহত ব্যক্তি কে, কীভাবে মারা গেছে এবং কারা জড়িত—এসব কিছুই ছিল তদন্তের বড় চ্যালেঞ্জ। এ ঘটনায় এসআই জসিম উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ময়মনসিংহ পুলিশ সুপার এর নির্দেশনা ও তদারকিতে পুলিশ এবং মো শিব্বিরুল ইসলাম তার টিম নিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের গোপন অনুসন্ধানের মাধ্যমে ঢাকা থেকে গ্রেফতার করা হয় আসরাফ নামের এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পরিকল্পিতভাবে পেট কেটে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

এদিকে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় একজন আটো মিশুক চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের রহস্যও উন্মোচিত হয়। গ্রেফতার করা হয় মতিন (৪৫) নামের আসামিকে। সে স্বীকার করেছে—চালককে হত্যা করে মিশুকটি নিয়ে পালিয়ে যায়। যদিও ছিনতাই হওয়া মিশুক গাড়িটি এখনো উদ্ধার হয়নি, তবে পুলিশ জানিয়েছে—গাড়ির অবস্থান চিহ্নিত করতে অভিযান চলমান রয়েছে এবং খুব শিগগিরই উদ্ধার সম্ভব।

দুটি হত্যাকাণ্ডই ছিল পরিচয়হীন ও প্রাথমিকভাবে প্রমাণবিহীন, অর্থাৎ ‘ক্লু-লেস’। কিন্তু ধারাবাহিক তদন্ত, যৌথ টিমওয়ার্ক এবং সুনির্দিষ্ট অনুসন্ধানের মাধ্যমে সত্য উন্মোচন সম্ভব হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের সাম্প্রতিক এই অভিযান অপরাধ দমন ও জনআস্থা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD