1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিএনপির সাবেক এমপি সারোয়ার কারাগারে - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

বিএনপির সাবেক এমপি সারোয়ার কারাগারে

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর ককটেল হামলা ও গুলিবর্ষন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছে আদালত।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক এই সদস্য ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতিকে অংশ নিয়ে দল থেকে বহিস্কার হন। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ এই আদেশ দেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সাবেক এই এমপি আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সংশ্লিষ্ট বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. মোস্তাসিনুর রহমান বলেন, আদালতে আত্মসমর্পণের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন মো. আমীর হোসেন নামের এক ব্যক্তি। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা। এরপর চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআরআইভুক্ত করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন। মামলার এজাহারে বাদি দাবি করেন, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে মামলার আসামিরা বিস্ফোরণ দ্রব্যাদি এবং আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা করে ককটেল ও গুলিবর্ষন করে। এতে আমি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD