1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুরে এমপি প্রাথীর হুমকি: যেখানে পাবো কুপিয়ে চাঁক চাঁক করে ফেলবো! - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

গৌরীপুরে এমপি প্রাথীর হুমকি: যেখানে পাবো কুপিয়ে চাঁক চাঁক করে ফেলবো!

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা সংসদীয় আসনের এক প্রাথী তার প্রতিপক্ষের নির্বাচন প্রাথীর প্রচারণায় সহযোগিতা করায়  মোঃ মামুন আল-আমিন ছাত্রদলের একজন কর্মীকে মোবাইল ফোনে খুন জখমের হুমকী দিয়েছে।এ ব্যপারে তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ, ময়মনসিংহ-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের পক্ষে মামুন আল আমীন প্রচার প্রচারণা করেন। বিগত ২৯/০১/২০২৬ ইং বৃহস্পতিবার দুপুর ১২:৪০ টায় ময়মনসিংহ-৩ সংসদীয় আসনের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণ তার ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৭১১১৬১৯৬২ থেকে মামুন আল আমীন এর ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৭১১৭৬৬১৬২ তে ফোন করে আমাকে হত্যার হুমকি দেয়। সে আমাকে বলে যে, “তোকে কুপিয়ে চাক চাক করে কলিজাটা বের করে দেখবো তা কত বড় হয়েছে এবং আমি যে দেশেই থাকিনা কেন সে আমাকে খুঁজে বের করে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে- এই কথাটি সে বার বার বলে হুমকি দেয়। সে তাকে ঐ দিনই গৌরীপুর ছেড়ে চলে যেতে বলে, অন্যথায় সে তাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে।”

গত ৩০/০১/২০২৬ ইং শুক্রবার রাত ১:৩৮ টায় স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণের সহোদর ছোট ভাই শুভ্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ পারভেজ কার্জন তার ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৭১২৬৬৯৫৮৮ থেকে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৭১১৭৬৬১৬২ তে ফোন দেয় কিন্তু আমি ঘুমিয়ে থাকার কারণে রিসিভ করতে পারিনি, পরবর্তীতে দুপুর ২:৪৫ টায় মামুন আল আমীন তার ব্যক্তিগত আরেকটি মোবাইল নাম্বার ০১৯১১৫৩৬৯৩৭ থেকে কলব্যাক করলে সে তাকে হুমকি দিয়ে বলে যে “তোর একটা পা ধরে আরেকটা পা টান দিয়ে ছিড়ে ফেলব” এবং আরো বিভিন্ন ভাবে হুমকি দেয়। এমতাবস্থায় মামুন আল আমীন নিরাপত্তাহীনতায় ভুগছে জানান। ফলশ্রুতিতে ধানের শীষের পক্ষে আমার নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যাহত হচ্ছে এবং তার পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যপারে প্রাথী হিরন এর সাথে যোগাযোগে চেস্টা করলে তিনি মোবাইলের কল রিসিভ করেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD