1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ সৌদিআরবে উট ও মোটর সাইকেল সংঘর্ষ : ২ বাংলাদেশি নিহত

মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে নগদ ৪ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে মুক্তাগাছা থানা পুলিশের রাত্রিকালীন ডিউটিরত একটি টিম ভাবকীর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার মনিরামবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের বসতঘরে টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন— মোস্তফা আলী (৩০), ওমর আলী (৩৫), বাবুল মিয়া (৪৫), ইসমাইল হোসেন (৩২), নুরুল ইসলাম ওরফে দিদার (৪০), হিরা মিয়া (৩২), জিয়ার উদ্দিন ওরফে জিয়ার (৩৬), রিফাত (২০), সোহেল মিয়া (২৮), সোহাগ হোসেন (২৬), শামীম হোসেন (৩৮) ও কাউসার আহেম্মদ (২৬)। তাদের সকলের বাড়ি উপজেলার মনিরামবাড়ী গ্রামে।

পুলিশ জানায়, অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। আমাদের সংসদ সদস্য ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এ বিষয়ে কোনো প্রকার দলীয় সমঝোতা বা দুর্বলতার সুযোগ নেই। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD