1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির হত্যা মামলার আসামী সহ গ্রেফতার ৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে কোতোয়ালির হত্যা মামলার আসামী সহ গ্রেফতার ৫

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী ও পরোয়ানাভুক্তসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করেছে।

এর মাঝে এসআই আনোয়ার হোসেন-১ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাড়াইল থেকে হত্যা মামলার আসামী সুজন আকন্দকে গ্রেফতার করে। এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলায় মোঃ পাপ্পু, এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম বোররচর ভাটিপাড়া এলাকা থেকে মাদক মামলার পলাতক এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে। এছাড়া এএসআই রেজাউল করিম এবং এএসআই হযরত আলী পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত ২ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, বোররচর বাটিপাড়ার জীবন। উল্লেখ্য জীবনের নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD