1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১১ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১১ জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ,মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করতে কোতোশালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই তানভীর আহম্মেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী, গোদারাঘাট থেকে অন্যান্য মামলার আসামী আজহারুল ইসলাম, গোলাম মোস্তফা ওরফে মোস্তুল, এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম রাজবাড়ী বিএনপি অফিসের সামনে থেকে অন্যান্য মামলার আসামী মাশুকুর রহমান আলরাজী, মর্তুজা হোসাইন, পারভেজ আহমেদ জাহিদ, এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম সানকিপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী আসামী আরমান, এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টীম গোলকিবাড়ি এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মাহবুব হোসেন মনিরক গ্রেফতার করে। এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম সানকিপাড়া নয়ন মনি মার্কেটের সামনে থেকে অন্যান্য মামলার আসামী আব্দুল্লাহ আল শাওন, আরিফুল ইসলাম ও মেহেদীকে গ্রেফতার করে।
এছাড়া এসআই ফারুক আহমেদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভূক্ত নুর মোহাম্মদকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

 

 

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD