1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্‍্যাব - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্‍্যাব

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে ছদ্মবেশে দীর্ঘ ২০ (বিশ) বছর আত্মগোপনে থাকা অপহরণসহ শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন এবং তৎসহ ১৪ বছরের সশ্রম দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আঃ হামিদ (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

সুত্র জানায়, গ্রেফতারকৃত আসামী আঃ হামিদ (৪০) তার একই গ্রামের ভিকটিম রুজিনা বেগম (১৩) এর বড় বোনকে ঘটনার কয়েক বছর পূর্বে বিবাহ করে। ভিকটিমের বড় বোনকে বিবাহ করে সংসার করা অবস্থায় গত ০৪ আগস্ট গ্রেফতারকৃত আসামী তার শ্যালিকা ভিকটিম রুজিনা বেগম (১৩) কে স্কুল থেকে বাড়ীতে নিয়ে আসার কথা বলে কৌশলে একটি গাড়ীতে উঠিয়ে ব্রাহ্মণবাড়ীয়ার একটি পরিত্যক্ত বাড়ীতে নিয়ে তিন দিন আটক রেখে একাধিক বার জোরপূর্বক ধর্ষণ করে । সেখানে ভিকটিমকে আহত অবস্থায় রেখে গ্রেফতারকৃত আসামী বাড়ীতে চলে আসে। পরবর্তীতে, ভিকটিম রুজিনা বেগম (১৩) স্থানীয় লোকদের সহায়তায় তার বাড়ীতে এসে পরিবারের লোকজনকে বড় বোন জামাই কর্তৃক অপহরণ হয়ে ব্রাহ্মনবাড়ীয়ার একটি অজ্ঞাত বাড়ীতে তিনদিন আঠক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের বিষয়টি অবগত করে। উক্ত ঘটনায় নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে, ভিকটিমের মা বাদী হয়ে শ্যালিকা’ কে অপহরণ করে ধর্ষণ করার ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর হতেই দীর্ঘ ২০ বছর যাবৎ আসামী তার আসল নাম-ঠিকানা পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্রে ছদ্মনাম ধারন করে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় ছদ্মবেশে পালিয়ে ছিল। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামী আঃ হামিদ (৪০) এর বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন, নেত্রকোণা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩ এর ৯ (১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী আঃ হামিদকে যাবজ্জীবন কারাদন্ড এবং অপহরণ করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অতিরিক্ত আরো ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

চলতি বছরের ৩০ মে রাত অনুমান ১০.১০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকা হতে অপহরণসহ শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন এবং তৎসহ ১৪ বছরের সশ্রম দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ১। আঃ হামিদ (৪০), পিতা- হাফিজ উদ্দিন, সাং- বাড়েঙ্গা, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা’ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD