1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীরসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম নগরীর পুরোহিতপাড়া থেকে মাদক ব্যবসায়ী শুভ ও শিমুলকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় থেকে মাদক ব্যবসায়ী নাজমুল মিয়াকে ৮ পিচ ইয়াবা, এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম চর ঈশ্বরদিয়া এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন যৌতুক মামলার আসামী সাইদুল ইসলাম ওরফে রজনী বর্মনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মাহফুজুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন, এসআই আরিফুল, এসআই হাবিবুর রহমান পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সাজিদুল করিম, মোঃ জুয়েল, মোঃ সাকিব রায়হান পাপ্পু, মোঃ আবুল কালাম ও সাজ্জাদ ড্রাইভার। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD