1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
তারাকান্দা থানার আরও একটি হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

তারাকান্দা থানার আরও একটি হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৩

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িত তিন জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার ০২ সেপ্টেম্বর  তারাকান্দার থানা’র অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ও সহকারি পুলিশ সুপার ফুলপুর সার্কেল আতাহার হোসেন তালুকদার প্রেস ব্রিফিং করে এইসব তথ্য জানান।

লিখিত বক্তব্য আরও জানান,
উপজেলার নলদীঘি গ্রামের লাল মিয়া খান (৫০)কে ২৯/০৮/২০২৩ তারিখে রাত আনুমানিক ১০.০০ দিকে ওই গ্রামের জৈনক কাশেম মিয়ার চা দোকানে চা খেয়ে মধ্য পাড়ার দিকে চলে গিয়ে আর ফিরে আসে না।

পরিবারের লোকজন লাল মিয়া’কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করে, যার নাম্বার-১৪৩৬।

পরে বিষয়টি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিম ওয়ার্ক কাজ শুরু করে। উক্ত মামলার তদন্ত অর্পণ করা হয়, এস আই (নি:) মো: রায়হানুর রহমান।

গত ৩১ আগষ্ট  দুপুরে অজ্ঞাতনামা আসামি ফোন করে, লাল মিয়া’কে অপহরণ করা হয়েছে তার মুক্তিপণ হিসেবে দাবি করেন ৩০ লক্ষ টাকা দিতে হবে।

পরে ১ সেপ্টেম্বর সকালে মুজিবুর রহমান’র ফিশারি পুকুরে লাল মিয়ার লাশ পাওয়া যায়, খবর পেয়ে তাৎক্ষণিক তারাকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এর পূর্বেই উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে, তিনজনকে গ্রেফতার করে, তারা হলেন , সোহেল মিয়া (৩৫) পিতা শাহজাহান, শাহিন মিয়া (৪৫) পিতা আব্দুল জব্বার খান, আব্দুল বারেক (৪০) পিতা আলী আকবর।

এ ব্যাপারে মৃত লাল মিয়া খানের ছেলে, রাসেল মিয়া গত ০১/০৯/২০২৩ তারিখ তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করে মামলা নং -০২। ধারা ৩৬৪/৩৮৫/৩০২/২০১/৩৪ রজু হয়।

তারাকান্দা থানায় অপহরণ ও হত্যা করে লাশ গুম করার ঘটনায় মামলায় জড়িত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD