
ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ কর্মী আসাদ হত্যকান্ডে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। মঙ্গলবার দুপুরে নগরীর জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তাগাছায় আসাদ হত্যা মামলায় জেলা পরিষদের সদস্য মাহাবুবুল আলম মনির নাম থাকলেও এটা জেলা পরিষদের কোন বিষয় না। এটা বাহিরের ঘটনা। এতে করে জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি কোন প্রকার চাপ নেই। আমরা অপরাধের পক্ষে না। অপরাধীদের পক্ষেও নয়।
তিনি আরো বলেন, হত্যাকান্ডের সময় মাহবুবুল আলম মনি ময়মনসিংহের একটি হাসপাতালে তার স্ত্রীকে চিকিৎসা দিচ্ছিলেন বলে দারী করেছেন ।আদেশ নির্দেশে যোগ সুত্র থাকলেও আসামী হলে তাতে জেলা পরিষদের আপত্তি থাকার কথা নয়। তিনি এ মামলায় ১ নম্বও আসামী হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনীদের বিচার নিশ্চিত হোক এটাই আমরা চাই। প্রসঙ্গত, গত ২৯ আগষ্ট মুক্তাগাছার আটানি বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে মারা যায় আসাদ। এ ঘটনায় ৩০ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে মোঃ তাইব হাসান আনন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মুক্তাগাছা পৌরসভার মেয়র মোঃ বিল্লাল হোসেন সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।