৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর ১৯ নং ওয়াডে স্থাপিত পাটগুদাম দুলদুল ক্যাম্প ভুমিহীন সমবায় সমিতি পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এ সময় সমিতির সভাপতি সাংবাদিক আবুল হোসেন পাশা বিভাগীয় কমিশনার কে সহযোগিতা করেন। পরিদর্শন কালে ময়মনসিংহ জেলা সমবায় কর্ম কর্তা মোঃ রবিন ইসলাম , সদর উপজেলা সমবায় কর্ম কর্তা মোঃ কামরুজ্জামান, সহ বিভাগীয় সমবায় কর্ম কর্তা গন উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সাংবাদিক আবুল হোসেন পাশা দুলদুল ক্যাম্পে বসবাসকারী দের নানান বিষয়ে বিভাগীয় কমিশনারের সামনে তুলে ধরে বলেন ২০১৪ এবং ২০১৯ সালে সরকারি ভাবে ভুমিহীন হিসেবে জাতীয় স্বীকৃতি পায় পাটগুদাম দুলদুল ভুমিহীন সমবায় সমিতি। তারা যে ভুমিহীন এ বিষয়ে সরকারি কাগজ পত্র দেখান এবং দুঃখ প্রকাশ করে সভাপতি সাংবাদিক আবুল হোসেন পাশা বলেন সরকার ও স্থানীয় প্রশাসন কর্তৃক কাংক্ষিত কোন সুযোগ সুবিধা বা সহযোগিতা পাচ্ছে না তারা মানবেতর জীবনযাপন করছে।
আবুল হোসেন পাশা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে প্রশ্ন রেখে বলেন ময়মনসিংহ দুলদুল ক্যাম্পের লোকজন ভুমিহীন থাকাবস্থায় কি ভাবে ময়মনসিংহ ভুমিহীন মুক্ত হলো । এ ক্যাম্প সম্পর্কে ধারনা দিতে গিয়ে সভাপতি সাংবাদিক আবুল হোসেন পাশা বলেন স্বাধীনতা পূর্ব এখানে একটি পাটের গুদাম ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়মনসিংহ রেলস্টেশনে এসে ছিলেন তখন তৎকালীন ময়মনসিংহ জেলা প্রশাসক অলিখিত ভাবে ৬০ টি পরিবার কে অবাঙালীদের সাথে বসবাস করার সুযোগ করে দিয়ে ছিলেন পরবর্তীতে ২০১৪ সাল এবং ২০১৯ সালে পাটগুদাম দুলদুল ক্যাম্প ভুমিহীন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পুরস্কার স্বর্ন পদক প্রাপ্ত হন । তারা স্থায়ী পূর্নবাসন চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে দাবী জানান । পরে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া পুড়ো দুলদুল ক্যাম্প এলাকা ঘুরে ঘুরে দেখেন ও ধৈর্যের সাথে শুনে স্থায়ী ভাবে সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এসময় দুলদুল ক্যাম্প ভুমিহীন সমবায় সমিতির সকল কর্ম কর্তা সহ সকল এলাকাবাসী বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।