1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার বাক্তা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ফুলবাড়িয়ার বাক্তা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং এবং ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কৈয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (আমতলী) এই সভা হয়। ওয়া্র্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেলের  সঞ্চালনায় সভা হয়। সভায় নবগঠিত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, নবগঠিত জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু
সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মাহবুবুর রহমান ছুটন, আব্দুর রাজ্জাক আলী, মুহিদুল আলম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ে সভা হচ্ছে। চেষ্টা চলছে সংগঠনের বিধি বিধান মেনে শেখ হাসিনার আদেশ নিষেধ অনুসরণ এই সভা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। ১৫ বছরে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে তার চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, অনেকেই দলকে বিভাজনের চেষ্টায় দলকে ক্ষতিগ্রস্থ করছেন। মনে রাখতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। নেতৃবৃন্দ আরো বলেন, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এ জন্য আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন, আমরা তাকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। নির্বাচন অতি সন্নিকটে। তাই বিজয় নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নামতে হবে।
সন্ধ্যায় বাক্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কৈয়ারচালা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন অর রশিদ শুরুতে সকলকে পরিচয় করে দেন।
সভায় সভায় নবগঠিত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, নবগঠিত জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, সদস্য এটিএম মহসিন শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ফুলবাড়িয়ায় উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD