1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালির অভিযানে ধর্ষকসহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালির অভিযানে ধর্ষকসহ গ্রেফতার ১১

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ গ্রেফতার জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত এবং চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে ইন্সপেক্টর মোঃ মারফত আলী সঙ্গীয় অফিসারের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিয়মিত ধর্ষণ মামলার আসামী নাফিজ খানকে ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে গ্রেফতার করে। এসআই ফারুক আহমেদ, ১নং পুলিশ ফাড়ি, এর নেতৃত্বে একটি টীম স্টেশন রোড ‌এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আসামী সুলতান মিয়া, মোঃ সোহাগ মিয়া, সুজন মিয়া, সজল কুমার সিংহকে দেশীয় অস্ত্র সহ, এসআই মোঃ আল মামুন, এসআই মোঃ রুবেল মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিটিকর্পোরেশন এলাকা থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী শাহজাহান, মোঃ দেলোয়ার ওরফে আফছুর আলী, সজল কুমার সরকারকে গ্রেফতার করে।
এছাড়াও র‌্যাব-১৪ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরখাই পাঁচ রাস্তার মোড় থেকে মোঃ আজাহার আলম, জুয়েল ও মোকারম হোসেনকে ৮৮৫ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD