1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মধুপুরের বনে বসে ফ্রিল্যান্সিং এর নামে প্রতারণা সিআইডির অভিযানে গ্রেপ্তার ৭ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মধুপুরের বনে বসে ফ্রিল্যান্সিং এর নামে প্রতারণা সিআইডির অভিযানে গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৫৩৬ বার পড়া হয়েছে
নিয়মিত সাইবার মনিটরিংয়ের অংশ হিসেবে সিআইডির সাইবার পুলিশ একটি অসাধু চক্রের সন্ধান পায় যারা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ফ্রিল্যান্সিংয়ের নামে নিষিদ্ধ অনলাইন স্ক্যামিং করছে। বিশেষ করে টিনএজার পর্ন, এডাল্ট সাইট এবং ডেটিং সাইট নিয়ে এ ধরনের স্ক্যামাররা কাজ করে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আমেরিকার জনপ্রিয় ক্লাসিফাইড এডাল্ট সাইট http://backpage.com/ এর আদলে মধুপুরের স্ক্যামাররা ক্লাসিফাইড এডাল্ট ডেটিং সাইট তৈরি করে প্রতারণামূলক ভাবে কোটি কোটি টাকা আয় করছে। http://backpage.com/ এর আদলে তৈরীকৃত https://www.2backpage.com/, https://www.backlist24.com/ এবং https://skiptheagmes.com/ সাইটগুলোর মালিক মধুপুরের কয়েকজন স্ক্যামার। বিশেষকরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা এখন স্ক্যামারদের স্বর্গরাজ্য। সহজ উপায়ে স্ক্যামিং এর মাধ্যমে রাতারাতি বিত্তশীল হওয়ার নেশায় মধুপুর উপজেলায় মাদক, জুয়াসহ বিভিন্নরকম অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলে জানা যায়। এ স্ক্যামিং এর সাথে জড়িত চক্রের সদস্যদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার জন্য কার্যক্রম শুরু করে সিআইডির সাইবার পুলিশ।
পরবর্তীতে গত ৬/১০/২০২৩ ইং সিআইডির সাইবার পুলিশের একটি টিম টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোঃ হুমায়ন কবির, রুবেল আহমেদ, মোঃ সেলিম রানা, সানি আহমেদ, মোঃ রাজু আহমেদ, মোঃ রাকিব খান এবং মোঃ আল-আমিন হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে স্ক্যামিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্ক্যামাররা সাধারণত আমেরিকান মডেল, পর্নোস্টার বা এসকর্টদের নগ্ন ছবি, ভিডিও বানানো তথ্য বিভিন্ন ওয়েবসাইট থেকে কৌশলে হাতিয়ে নিয়ে এডাল্ট ডেটিং সাইটে আইপি হাইড করে পোস্ট দেয়। এরপর টেক্স নাউ নামের ভার্চুয়াল নম্বর সার্ভিসের মাধ্যমে স্ক্যামাররা এসকর্ট সেজে হাজির হয়। যাদের এসকর্ট সার্ভিস দরকার সেই ট্রাফিকরা (গ্রাহক) নক করলে এসকর্ট সাজা স্ক্যামাররা ব্যক্তিগত সময় কাটানোর জন্য ট্রাফিকের সঙ্গে ডলার নিয়ে দর কষাকষি শুরু করে। নগ্ন ছবি ও ভিডিও শেয়ারের পরও অনেক গ্রাহক ভিডিও বা ভয়েসকলে রিয়েল পার্সন ভেরিফাই করতে চায়। রোবট সফটওয়্যার দিয়ে ভয়েস বা ভিডিও কল ভেরিফিকেশনেও গ্রাহকরা সন্তুষ্ট না হলে ভাড়াটে নারীদের হাজির করে স্ক্যামাররা। এসব নারী স্বল্প আলোতে ন্যুড হয়ে প্রলুব্ধ করে গ্রাহকদের। এরপর গ্রাহকের কাছ থেকে কিছু ডলার অ্যাডভান্স নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্ক্যামাররা এসব ডলার রিসিভ করে বিভিন্ন ক্যাশ অ্যাপ, কার্ড বা বিটকয়েনের মাধ্যমে। আসামীরা তাদের ক্যাশ এ্যাপ, ভ্যানমো, জিল্লিসহ আরো অন্যান্য আমেরিকান মানিট্রন্সফার একাউন্ট নাম্বার দিতো। এরপর বিশেষ কায়দায় ডিজিটাল পেমেন্ট সার্ভিসের অ্যাকাউন্ট খুলে ডলার বিটকয়েনে কনভার্ট করে বাংলাদেশি টাকায় রূপান্তরিত করে। প্রতারণালব্ধ ডলার মূলত ওয়াইজ, মানিগ্রাম, পাইওনিয়ার এর মাধ্যমে টাকায় রুপান্তর করে তাদের নিজনামীয় কিংবা কথিত প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক একাউন্টে জমা করতো। অভিজ্ঞ স্ক্যামাররা গ্রাহকদের সঙ্গে চ্যাটকরে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এসএসএস উইথ সেলফি সংগ্রহের পর বিশেষ কায়দায় ট্রাফিকের ক্রেডিট কার্ডের সমুদয় ডলার হাতিয়ে নেয়।
ডেটিং স্ক্যাম ছাড়াও স্ক্যামাররা আমেরিকায় সম্পত্তি কেন াবেচা, বাড়ি ভাড়া বা রিয়েল এস্টেট সাইটে গিয়ে ক্রেগলিস্ট অর্গানাইজেশনের আইপি হাইড করে লোভনীয় তথ্যে পোস্ট দেয়। আর একই কায়দায় অ্যাডভান্স ডলার নিয়ে কেটে পড়ে তারা। আমেরিকার জনপ্রিয় ক্লাসিফাইড সাইট “ব্যাক পেজ ডটকম”-এর আদলে মধুপুরের স্ক্যামাররা ক্লাসিফাইড ডেটিং সাইট তৈরি করে প্রতারণামূলক ভাবে কোটি কোটি টাকা আয় করছে। টু ব্যাক পেইজ ডটকম, ব্যাকলিস্ট টুয়েন্টিফোর ডটকম এবংস্কিপ দ্য গেইমস ডটকম সাইটগুলোর মালিক মধুপুরের কয়েকজন স্ক্যামার। এরা এখন শত কোটি টাকার মালিক।
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা ছাড়াও ঘাটাইল, গোপালপুর, ধনবাড়ী, কালিহাতী ও ভূঞাপুরে ছড়িয়ে পড়েছে স্ক্যামিং ব্যবসা। দেড় বছরে মধুপুর উপজেলায় বহু বহুতল ভবন নির্মিত হয়েছে যার প্রায় সবই স্ক্যামিং পার্টির। স্থানীয়ভাবে স্ক্যামারদের বলা হয় নেট ব্যবসায়ী। দুই বছর আগে যারা রিকশা চালাত, ইটভাটায় কাজ করত সেসব পরিবারের সদস্যরা এখন নিজের বহুতল ভবনেব সবাস করেন। দামি গাড়িতে চড়েন। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান, শোরুম ও কারখানাও গড়ে তুলেছেন।
এ ঘটনায় ডিএমপির পল্টন থানায় একটি মামলা দায়ের করেছে সিআইডি (পল্টন থানার মামলা নং-১৯, তারিখঃ ০৭/১০/২০২৩ ইং, ধারাঃ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৩)/৮(৪)/৮(৫)/৮(৭) তৎসহ পেনাল কোড এর ৪০৬/৪১৭/৪১৯/৩৪)।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২টি মোবাইল ফোন,০৩ টি ল্যাপটপ, ০৬টি সিপিইউ, ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD