
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি অভিযান চালিয়ে কে,বি ইসমাইল রোড সাকিনস্থ বুড়াপীরের মাজার শরীফের পূর্ব পাশে ফাঁকা জায়গায় হইতে হতে ৬ বোতল বিদেশী মদসহ মোঃ স্বাধীন আলম ওরফে নুরে আলম (২২), নামের একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ জেলার কে,বি ইসমাইল রোড সাকিনস্থ বুড়াপীরের মাজার শরীফের পূর্ব পাশে ফাঁকা জায়গায় হইতে ১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকার সময় ০৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী দুর্গাপুর থানার দাহাপাড়া এলাকার মোঃ স্বাধীন আলম ওরফে নুরে আলম (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ০৬ বোতল বিদেশী মদ এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।