1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১২ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১২

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এক ডজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্তসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকুয়া দক্ষিনপাড়া খালপার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাককে ৬০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া এসআই আনিছুর রহমান, জহিরুল ইসলাম, এএসআই মঞ্জুরুল হক, এসআই আবুল কাশেম, এএসআই চান মিয়া, মাহমুদুল ইসলাম, হুমায়ুন আহম্মেদ, আব্দুস ছাত্তারসহ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১১জনকে গ্রেফতার করে। তারা হলো, জহিরুল ইসলাম, রাজন, মোঃ রাজন মিয়া, মোঃ রবিন, জুয়েল ওরফে টুপু, মোঃ খলিল, মোঃ শহিদ মিয়া, সাখাওয়াত হায়াত খান শিপন, মোঃ আনোয়ার হোসাইন, মোঃ রনি মিয়া, ও মোঃ ইসমাইল হোসেন। এদেও মাঝে একই ব্যক্তির নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD