1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আওয়ামীলীগের উন্নয়নমূলক কার্যক্রম জনসম্মুখে তুলে ধরে গনসংযোগ করছেন রুয়েল তালুকদার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামীলীগের উন্নয়নমূলক কার্যক্রম জনসম্মুখে তুলে ধরে গনসংযোগ করছেন রুয়েল তালুকদার

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

 নেত্রকোনা -১( দুর্গাপুর-কলমাকান্দা) আসনের, বিভিন্ন এলাকায়,আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা জনসম্মুখে তুলে ধরে স্হানীয় এলাকায় জনসংযোগ করছেন আগামী দিনের কান্ডারী তারুণ্যের অহংকার, শাহ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল। তিনি বৃত্তহর ময়মনসিংহের আওয়ামী রাজনীতির সিংহ পুরুষ, সাবেক তিন বারের সফল এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদার এর সুযোগ্য পুত্র। তিনিও পিতার মত মানুষ কে ভালোবেসে, মানুষের জন্য কাজ করতে চান। স্হানীয় জনগনও তাকে সাধরে গ্রহন করছেন।সরকারের বিভিন্ন সফলতার গল্প নিয়ে ব্যাপক গন সংযোগ করছেন তিনি। গনসংযোগে পছন্দের প্রার্থী কে কাছে পেয়ে সাধারণ মানুষের ভিতরে, ব্যাপক উৎসাহ উদ্দিপনা,লক্ষনীয়। মঙ্গলবার বিকালে, স্হানীয় কলমাকান্দা উপজেলার খারনৈই ইউনিয়নের, গোবিন্দপুর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ কুতুবউদ্দিন তালুকদার রয়েল। তিনি বলেন প্রতিদিনই এখন উদ্বোধন করা হচ্ছে বড় বড় সব মেগা প্রজেক্ট। স্বপ্নের প্রমত্তা পদ্মার বুকে সেতু উদ্বোধনে পর চলছে যানচলাচল এখন চালু হয়েছে রেল যোগাযোগ। দেশের আধুনিক তৃতীয় বিমানবন্দর টার্মিনাল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুলে ধরে তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে পরপর তিনবার এই অঞ্চল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমার পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারকে বিজয়ী করেছেন এখানকার ভোটাররা। কাজেই এই অঞ্চলের মানুষের সাথে আমার পারবারিক সমপর্ক! তিনি বলেন, সীমান্তবর্তী এই দুই উপজেলায় রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট সহ নানামুখী উন্নয়ন হয়েছে । সামনের দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করছি। সামনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যেন এই আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি দেশে এখন নানামুখী মেগা প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এই আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা গ্রাম পর্যায়ে এই উন্নয়ন শোভাযাত্রা আয়োজন করেছি। আমি নেত্রকোনা ১ আসনের একজন নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের মাঝে থেকে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল এই আসনে একজন যোগ্য এবং সৎ প্রার্থীকে নৌকার মনোনয়ন দিবেন বলে আমরা আশা ও বিশ্বাস করি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD