
ময়মনসিংহ শহরের রিমেশ সেন রোডের কুখ্যাত মদ ব্যবসায়ী দীন ইসলামকে গ্রেফতার করেছে ১ নং ফাড়ি পুলিশ। তার হেফাজত থেকে ১ শত লিটার মদ উদ্ধার করা হয়।
অদ্য ১৯ অক্টোবর ১ নং ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াজেদ আলীর নেতৃত্বে এস.আই ফারুক সহ সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান করিয়া ১০০ লিটার চোলাই মদ সহ দীন ইসলাম নামের মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সে দীর্ঘদিন যাবত শহরের নিষিদ্ধ পল্লীর ভিতরে বিভিন্ন কৌশলে দেশীয় চোলাই মদ বিক্রি করিয়া আসিতেছিল।