1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খলিলুর রহমান খলিল (৪০) নামে এক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪

বুধবার রাতে লক্ষ্মীপুর সদর থানা এলাকা থেকে র‌্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত খলিলুর রহমান খলিল (৪০) উপজেলার চর ষোলহাসিয়া (কড়ই তলা) এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ২০০৯ সালের ২২ জানুয়ারি চুরির ঘটনার জের ধরে খলিল ও তার আত্মীয়স্বজন ষোলহাসিয়া গ্রামর জুয়েলের ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের মা রিনা গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৮ আগস্ট আদালত ওই মামলায় খলিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বুধবার রাতে লক্ষ্মীপুরের সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
আসামিকে আদালতে সোপর্দ করার জন্য গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD