
ময়মনসিংহের ডিবি’র অভিযানে ০৫ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বিরুনীয়া সাকিনস্থ বিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আসামী মোঃ স্বপন মিয়া (৪৬) এর বসত ঘর হইতে ২২ অক্টোবর ২১.১৫ ঘটিকায় ০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ভালুকা বিরুনীয়া গ্রামের মোঃ স্বপন মিয়া (৪৬)কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ০৫ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।