
ময়মনসিংহ কাচারী ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দূর্গা পূজা শেষ হলো । আজ মঙ্গলবার বিকেল চারটা হতে এ বিসর্জন শুরু হয়। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই
শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পূর্ন হয়েছে। শুরু থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি ভক্ত ও পূণ্যর্থীগণ উৎসব মুখর পরিবেশে অংশগ্রহন করেন। এ সময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া, কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ ও গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরপত্তার মধ্য দিয়ে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বিসর্জন সম্পাদন করতে সহায়তা করেন। এ সময় হাজার হাজার হিন্দু পুনার্থীদের মিলন মেলা ছিল চোখে পড়ার মত ।