1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ মিছিল  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ মিছিল 

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে
 উন্নয়ন অগ্রযাত্রায় বিজয়ী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং শোভাযাত্রা করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।  বৃহস্পতিবার বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে এই সমাবেশ করে। পরে শোভাযাত্রা বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, সাধারন সস্পাদক তানজির আহমেদ রাজিব, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর হিমেল, মহানগরের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাধারন আজিজুর রহমান ইমন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এর আগে বিভিন্ন উপজেলা, মহানগর ও নগরীর বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক মিছিল নিয়ে সমাবেশে অংশ গ্রহন করেন। এছাড়া সমাবেশে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আফজালুর রহমান বাবু বলেন, গত ১৫ বছর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। দূর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত নানা চক্রান্ত করছে। হরতাল অবরোধের নামে দায়িত্বরত পুলিশ, নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ভাংচর করে তান্ডবলীলা চালিয়ে যাচ্ছে।  বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাস মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের  নেতাকর্মীরা সব সময় মাঠে রয়েছে। ভবিষ্যতেও তাদের সকল অবৈধ কর্মকান্ড ও দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগ প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD