1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলবাড়িয়ায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ 

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ। দেশব্যাপী বিএনপি, জামাতের অবৈধ অবরোধ কর্মসূচি বিরুদ্ধে (রবিবার) শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বরত পুলিশ, নিরীহ মানুষ হত্যা, জ্বালাও, পোড়াও, আগুন সন্ত্রাস ও অবৈধ অবরোধ কর্মসূচির প্রতিবাদে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ ৫ নভেম্বর রবিবার উপজেলা সদরের আলম এশিয়া বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভা করে। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসাইন, দফতর সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, এটিএম মহসিন শামীম, এসএম ইব্রাহিম, মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটিয়ার কামরুজ্জামান দুলাল, কুশমাইলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  ফুলবাড়িয়ার লাল মাহমুদ সরকার, কালাদহের নজরুল সাধারণ সম্পাদক ইসলাম, ফুলবাড়িয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক উপ কমিটির সদস্য জিনাত রেহানা ইলোরা, আব্দুল বারেক, মঞ্জুরুল হক রাসেল, সাইফুল আলম কাজল, সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন উজ্জল, দেলোয়ার হোসেন আরিফ প্রমুখ।
সমাবেশে জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বকর ছিদ্দিক, পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিএনপি -জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, দায়িত্বরত পুলিশ ও নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন, পুলিশ লাইন্সে আগুন এবং দেশবিরোধী কর্মকান্ড ও অবৈধ অবরোধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি জামাতের যেকোন অপতৎপরতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সব সময় থাকতে হবে। দেশ ও দেশের মানুষের স্বার্থে জনগণকে নিয়ে বরাবরের ন্যায় সর্বশক্তি দিয়ে নৈরাজ্য প্রতিহত করা হবে। নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক এই মুহুর্তে বিএনপি জামাত উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে পিছিয়ে দিতে অবরোধ ডেকে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। এই অবৈধ অবরোধ শ্রমজীবি মানুষ, যানবাহন চালক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রত্যাখান করেছে।
বিএনপি জামাত দেশ ও জাতির স্বার্থ পরিপন্থি কাজ করছে। সমাবেশের নামে ঢাকাসহ বিভিন্ন স্থানে ভীতির রাজ্য কায়েম করেছিল। তারা হরতাল অবরোধে ব্যর্থ হয়ে ইজরায়েলী কায়দায় হাসপাতাল ও এম্বুল্যান্সে আগুন দিচ্ছে।
পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন, হাসপাতাল ও এম্বোল্যান্সে আগুন দিয়ে প্রমাণ করেছে তারা হিংস্র। নেতা ছাড়া গায়েবি আন্দোলন করে মানুষের মনে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। ফুলবাড়িয়ায় বিএনপি জামাত কোন ধরনের নাশকতা ও অরাজকতার চেষ্টা করলে তাদেরকে আমরা কঠোরভাবে দমন করবো। অপরাজনীতি রুখে দেয়ার দায়িত্ব আওয়ামী লীগের। তারা যেখানেই অবৈধ কর্মকান্ড করবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনা যাকে এমপি হিসেবে যাকে দেখতে চাইবেন আমরা তার সাথেই থাকবো। বিএনপি জামাতের উদ্দেশ্যে নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আপনারা রাজনীতি করলে আমরা সহযোগিতা করবো। যদি রাজনীতির নামে অপরাজনীতি এবং জনগনের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে।  নেতৃবৃন্দ আরো বলেন, সন্তাসী ও বিশৃঙ্খলাকারী বিএনপি জামাত হোক আর দলের মধ্যে হোক কাউকে ছাড় দেয়া হবেনা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD