1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
একটি মহাজীবনের মহাকাব্য হৃদয় ছুঁয়ে গেল দর্শকদের - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

একটি মহাজীবনের মহাকাব্য হৃদয় ছুঁয়ে গেল দর্শকদের

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একটি নাম নয়, একটি মহাকাব্য। আর এই মহাকাব্যের একটি সার্থক চিত্রায়ন হলো “মুজিব: একটি জাতির রুপকার” চলচ্চিত্রটি। ০৪ নভেম্বর  ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি  মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম(বার) মহোদয় অন্যান্য অফিসার, ফোর্স এবং মুজিব ভক্ত দর্শকদের নিয়ে ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত এই অসাধারণ চলচ্চিত্রটি উপভোগ করেন। চলচ্চিত্রটি দর্শকদের আবেগ ও চেতনার দর্শনে দাগ কেটে যায়।

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ পারভীন, সিনিয়র জেলা ও দায়রা জজ, ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়। এছাড়াও রেঞ্জ এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন।

আসাধারণ এই চলচ্চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অনন্য অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মাঝে বঙ্গবন্ধুর প্রগাঢ় ব্যক্তিত্ব ও চরিত্রটিকে ফুঁটিয়ে তুলেছেন ময়মনসিংহের কৃতি অভিনেতা আরেফিন শুভ। এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধিকার ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রজন্মান্তরে পৌঁছে যাবে, যা তাদেরকে দেশপ্রেমে বলীয়ান করে দেশসেবায় আত্মনিয়োগে উৎসাহিত করবে বলে দর্শক মহলের ধারণা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD