1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিজয় ট্রেন ময়মনসিংহ বহাল রাখার দাবীতে সংবাদ সন্মেলন - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

বিজয় ট্রেন ময়মনসিংহ বহাল রাখার দাবীতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ স্টেশনেই বহাল রাখা, শেরপুর জেলাকে রেল সংযোগের আওতায় এনে শেরপুর-জামালপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক বা একাধিক আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ থেকে সরাসরি কক্সবাজার ও সিলেটে আন্তঃনগর ট্রেন চালু, কেবল ময়মনসিংহ থেকে ঢাকা যাতায়াতে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু, উত্তরবঙ্গ যাতায়াতে যমুনা নদীর উপর নির্মীয়মান রেল সেতু পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন স্হাপন, রেলওয়ের আঞ্চলিক জোন স্হাপন, যানজট নিরসনে সিটি কর্পোরেশন এলাকা দিয়ে ওভারপাস রেললাইন স্হাপন, রেল স্টেশন ও রেল চত্বরের আধুনিকায়ন, বন্ধ হয়ে যাওয়া ট্রেন ও স্টেশনগুলো চালু করা, ব্রহ্মপুত্র রেলসেতু সংস্কার, রেল কলোনীগুলোর উন্নয়ন, রেল ডিসপেনসারি ও হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্হা চালুসহ ১৫ দফা দাবীতে জনউদ্যোগ ময়মনসিংহ কমিটি আজ বেলা ১১:৩০ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে।

স্মারকলিপি উপস্হাপন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।

এসময় উপস্হিত ছিলেন জনউদ্যোগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি
ডা. মতিউর রহমান ভূঁইয়া, সিনিয়র অ্যাডভোকেট এ.এইচ হাবীব খান, কার্যকরী পরিষদের যুগ্ম-আহবায়ক অ্যাড. শিব্বির আহাম্মেদ লিটন, অ্যাড. আবদুল মোত্তালেব লাল, অধ্যাপক লুৎফুন্নাহার, সদস্য অ্যাড. আবুল কাশেম, খন্দকার সুলতান আহমেদ, সাংবাদিক কাজী মোস্তফা মুন্না, অ্যাড. মতিউর রহমান ফয়সাল, আফরোজা আক্তার কণা ও সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহবায়ক নজরুল ইসলাম চুন্নু জানান, কেবল স্বাচ্ছন্দ্য ওঠানামা কিংবা আসন সংখ্যা নয়; বিজয় এক্সপ্রেস এর সাথে ময়মনসিংহবাসীর মর্যাদা ও গৌরবময় প্রেক্ষাপট যুক্ত আছে।

চট্টগ্রাম যাতায়াতে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলহাজ্ব মতিউর রহমানের সাথে সাক্ষাৎ করে জনউদ্যেগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবীতে ১২ সেপ্টেম্বর ২০১৩ তারিখ প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, রেল সচিব এবং জেলা প্রশাসক বরাবরেও স্মারকলিপি প্রেরণ করা হয়।

অতঃপর ২০১৪ সালের ১৯ ডিসেম্বর বিজয়ের মাসে বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে। বিজয় ময়মনসিংহ থেকেই ছেড়ে যাবে। এ নিয়ে জামালপুরবাসীর সংক্ষুব্ধ হওয়ার যুক্তিগ্রাহ্য কোন কারণ নেই। ওখান থেকে নতুন ট্রেন চালু করা হোক। বিজয় নিয়ে টানাহেঁচড়া করতে হবে কেনো? দাবী আদায়ে প্রয়োজনে রেলপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD