1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের র‍্যাংক ব্যাজ পরিধান ও শুভেচ্ছা প্রদান - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের র‍্যাংক ব্যাজ পরিধান ও শুভেচ্ছা প্রদান

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের র‍্যাংক ব্যাজ পরিধান ও শুভেচ্ছা প্রদান করেন রেঞ্জের পক্ষ থেকে।

আজ (১৪ নভেম্বর ২০২৩) সকালে রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের সভাকক্ষে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি এবং অতিরক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ, মহোদয়।

এ সময় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নেত্রকোণা ; রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ; মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নেত্রকোণা; মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর;  ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ময়মনসিংহ; মোঃ শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) ময়মনসিংহ এবং মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), শেরপুরগণকে ডিআইজি মহোদয় র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন । এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে ডিআইজি মহোদয় বলেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বীকৃতিস্বরূপ পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে যে কোন চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হবেন। রেঞ্জ ডিআইজি মহোদয় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের প্রতি আহবান জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্)  সৈয়দ আবু সায়েম, বিপিএম সেবা সহ ময়মনসিংহ রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD