1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
চাঞ্চল্যকর রাকিব হত্যার মূল আসামীসহ গ্রেফতার ৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

চাঞ্চল্যকর রাকিব হত্যার মূল আসামীসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৭১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর রাত ০৭.২০ ঘটিকায় ভিকটিম আঃ রাজ্জাক রাকিব (২৫) কে ট্রাকের ড্রাইভারের আসন হইতে আসামীরা টেনেহেছড়ে নামিয়ে এলোপাথারী ছুরিকাঘাত করিয়া হত্যা করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ হাসি বেগম (৪৫), স্বামী-মৃত উসমান গনি, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে এজাহার নামীয় আসামীরাসহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে (কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-১২/১১/২০২৩ইং,ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড) রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকশ টিম ধারাবাহিকভাবে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতাসহ ০৬ জন আসামীকে গত ১৬ নভেম্বর দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), মোঃ মাসুদ পারভেজ (৩৩),  মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), মোঃ মানিক মিয়া (৩২), মোঃ মমিন (৩৩), মোঃ শান্ত (২০)দেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা,  মোঃ মাসুদ পারভেজ (৩৩) এর বিরুদ্ধে ০৬ টি মামলা, মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩) এর বিরুদ্ধে ০২ টি মামলা,  মোঃ মানিক মিয়া (৩২) এর বিরুদ্ধে ০৫ টি মামলা,  মোঃ মমিন (৩৩) এর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং  মোঃ শান্ত (২০) এর বিরুদ্ধে ০৩ টি মামলা রহিয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD