1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রেললাইন রক্ষা করল নান্দাইলের চার কিশোর পেল পুরস্কার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

রেললাইন রক্ষা করল নান্দাইলের চার কিশোর পেল পুরস্কার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের অনন্য নিদর্শন রেখে রেললাইন রক্ষা করল নান্দাইলের চার কিশোর, পেল জেলা পুলিশের সম্মাননা পুরষ্কার।

দিনটি ছিল শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩। স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা দেখতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সীমানায় লাউয়ালি বিলের মধ্যবর্তী রেললাইন ধরে হাঁটছিল চার কিশোর- রাব্বি(১২) ও রাকিব(১০) , পিতা-আবুল কালাম, তামিল(১২), পিতা- সুমন মিয়া এবং বিল্লান(১২), পিতা-আঃ কাদের। এদের সবার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানাধীন মুশুল্লী ইউনিয়নের মোহনপুর গ্রামে। জনবিরল রেললাইনের একটি অংশে দৃষ্টি আটকে যায় ওদের; দেখতে পায় কারা যেন ধাঁরালো ব্লেড জাতীয় কিছুর সাহায্যে রেললাইনের পাত কেটে সরকারী সম্পদের ক্ষতিসাধন ও জননিরাপত্তা ব্যহত করার চেষ্টা করেছে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সাথে সাথে রাব্বি তার বাবা আবুল কালামকে বিষয়টি অবহিত করলে তিনি তৎক্ষণাৎ জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে রেললাইনের ক্ষতিসাধনের বিষয়ে নান্দাইল থানা পুলিশকে অবহিত করেন। এছাড়াও, কিশোরদের ডাকে স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন দ্রুত ঘটনাস্থলে ছুঁটে গিয়ে দুইটি বাঁশের লাঠির প্রান্তে দুই প্রস্থ লাল কাপড় বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে রেললাইন ধরে প্রায় এক কিলোমিটার সামনে কিশোরগঞ্জের মাইজকাপন ইউনিয়ন সংলগ্ন রেললাইনের উপর লাল নিশান হাতে দাঁড়ান। এরই মধ্যে নান্দাইল থানা পুলিশ ও রেলওয়ে ইঞ্জিনিয়ারদের একটি টীম ঘটনাস্থলে রেললাইনের কাটা অংশ সরিয়ে নতুন পাত সংযোজন করেন। চার বুদ্ধিদীপ্ত কিশোরের তৎপরতায় এড়ানো সম্ভব হয় একটি সম্ভাব্য রেল দুর্ঘটনা, রক্ষা পায় অগণিত মানুষের জীবন। জেলা পুলিশ, ময়মনসিংহ এই কিশোরদের উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের জন্য তাদেরকে সম্মাননা পুরষ্কার প্রদান করেছে।

আজ ২২ নভেম্বর ২০২৩ তারিখ জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম মহোদয় এই বুদ্ধিদীপ্ত চার কিশোর, জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এ সংবাদ প্রদানকারী আবুল কালাম এবং লাল নিশান হাতে ট্রেনকে সংকেত দিতে সামনে এগিয়ে যাওয়া জয়নাল আবেদীনগণকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় কিশোরদের মুখে সম্পূর্ণ ঘটনার বিবরণ ও এ সংক্রান্তে তাদের অনুভূতি শ্রবণ করেন। কিশোর রাকিব ও রাব্বি’র পিতা আবুল কালাম ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই সম্মাননা পাওয়ার আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। রাষ্ট্রীয় সম্পত্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিৎ করার ক্ষেত্রে জনগণের অংশীদারিত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার এই অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই সাহসী নাগরিকদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে অগণিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পাশাপাশি, এই দৃষ্টান্তকে সামনে রেখে বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারী সম্পদের ক্ষতিসাধনের মত অপরাধ প্রতিরোধকল্পে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে জেলা পুলিশ, ময়মনসিংহ এসব অপরাধের তথ্য সংগ্রহে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। জনমনে ত্রাস সৃষ্টিকারী যেকোনো ব্যক্তি অথবা ঘটনা সম্পর্কে উপযুক্ত প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্যাদি জেলা পুলিশ কন্ট্রোল রুমে (মোবাইলে অথবা Whatsapp-এ) অবহিত করলে তথ্য প্রদানকারীকে অর্থ পুরষ্কার প্রদান করা হবে। জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০১০৪০৯৮। এছাড়াও, জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে যেকোনো থ্যানায় সরাসরি নাশকতার তথ্য প্রেরণ করা যেতে পারে।

ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারী সম্পত্তির ক্ষতিসাধন সম্পর্কে প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করুন। দেশপ্রেমিক জনগণ হিসেবে আপনার অংশীদারিত্ব বুঝে নিন এবং আর্থিক পুরষ্কার লাভ করুন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD