
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে গতকাল ৪ নভেম্বর ময়মনসিংহ জেলা সফরে নির্বাচন কমিশনার আগমন করেন। আগমনকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম মহোদয় ও জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আজ ০৫ নভেম্বর, ২০২৩ মঙ্গলবার নির্বাচন কমিশনার জনাব মোঃ আলমগীর-কে আজ সকালে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সালামী প্রদান করে। পরবর্তীতে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ময়মনসিংহ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, অধিনায়ক, র্যাব-১৪, কমান্ড্যান্ট, ২-এপিবিএন, মুক্তাগাছা, অধিনায়ক, বর্ডার গার্ড বাংলাদেশ, ময়মনসিংহ মহোদয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলাধীন সকল সার্কেলের সম্মানিত সার্কেল মহোদয় ও সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় দ্বাদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।